স্বপ্ন এমন হোক যা আমাকে চ্যালেঞ্জ করতে সক্ষম

স্বপ্ন কি শুধুই ঘুমের ঘোরে দেখা? নাকি যা আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়? জানুন কেন স্বপ্ন রোবটের মতো রুটিন কাজের বাইরে হওয়া উচিত এবং কীভাবে তা বেঁচে থাকার প্রাণশক্তি যোগায়।

প্রকাশিত:
হালনাগাদ:
 ০  ৭
স্বপ্ন এমন হোক যা আমাকে চ্যালেঞ্জ করতে সক্ষম
স্বপ্ন এমন হোক যা আমাকে চ্যালেঞ্জ করতে সক্ষম

স্বপ্ন এমন হোক যেটা আমায় চ্যালেঞ্জ করতে সক্ষম। আমাকে অনেকগুলো নির্ঘুম রাত উপহার দিতে সক্ষম। এই যে ভেসে বেড়ানো রুটিন কাজ তো রোবটও করতে পারে। কিছুটা পুরনো সময়ের ঘড়ির মত। একবার চাবি ঘুরিয়ে ছেড়ে দেওয়া, তারপর থেকে টিক টিক টিক…

 

স্বপ্ন এমন হোক যেটা নিয়ে আমি দিনরাত পরিশ্রম করতে রাজী। যা নিয়ে ভাবতেও ভালো লাগবে। আমাকে ব্যস্ত রাখবে এবং কিছুটা চিন্তিতও রাখবে। রোজ রোজ আমাকে নতুন নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলবে, “দম থাকলে এটা করে দেখাও!”

 

স্বপ্ন এমন হোক যেটা নিয়ে ভাবতেই ঠোঁটের কোণায় মৃদু হাসি খেলে যাবে। যার পিছনে অবিশ্রান্তভাবে দৌড়াতেও ক্লান্তি আসবে না। আপন মনে হবে। কখনো মনে হবে না, আমি আমার ক্ষুদ্র জীবনে অযথাই সময় নষ্ট করছি।

 

স্বপ্ন এমন হোক যেটা পূরণ করতে আমার পুরো ধ্যানজ্ঞান লাগিয়ে দিতে হবে। সংক্ষেপে জিতে গিয়ে তারপর বাজারী পুরষ্কার হাতে নিয়ে আফসোস করা লাগবে না। বরং জিতে গেলে মনে হবে, ইয়েস! আমি জীবনে কিছু একটা তো করেছি!

 

স্বপ্ন এমন হোক যেটা আমার শুধু শরীরের খোরাক নয়, মনের খোরাকও জোটাবে। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা অসম্ভব সুন্দর কিছু। যাকে পেতে হলে নদীর স্রোতের বিরুদ্ধে লড়াই করতেই হবে। ভাবাবে, কাঁদাবে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবে না।

 

স্বপ্ন এমন হোক যেটা মরীচিকা নয়, বাস্তব অস্তিত্ব হয়ে ধরা দেবে। বেঁচে থাকার জন্য বিশাল প্রাণশক্তি জোগাবে। সকালে ঘুম থেকে উঠে মনে হবে, আমি আরো একদিন বাঁচতে চাই!

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 0
মোঃ মেহেদি হাসান মোঃ মেহেদি হাসান (কলম নাম: মি. বিকেল)—লেখক, ব্লগার, শিক্ষক এবং ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক। • শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। • প্রকাশনা: প্রথম ছোটগল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ (রকমারি.কম-এ উপলব্ধ)। • অন্যান্য: ‘দ্য ব্যাকস্পেস’-এর প্রতিষ্ঠাতা এবং ২০২৩ থেকে মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রামে যুক্ত। যেকোনো প্রশ্ন বা যৌথ কাজের আগ্রহে যোগাযোগ করুন: admin@oviyatri.com অভিযাত্রীতে আপনাকে স্বাগতম!